নীলফামারী প্রতিনিধি।। প্রবাসী কল্যাণ ব্যাংক এর শাখা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে প্রবাস ফেরত ও বিদেশ গমন ইচ্ছুক শিক্ষার্থীরা।
গতকাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বরাবর স্মারক দেন বিক্ষোভকারীরা। এরআগে টিটিসি প্রাঙ্গণে মানববন্ধনে মিলিত হন তারা।
বিদেশ গমনেচ্ছু বর্ণালী খাতুন বৃষ্টি জানান, টিটিসি প্রাঙ্গণে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে। টিটিসিতে প্রশিক্ষণ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ সহায়তা ও অন্যান্য কাজ এখান থেকেই করা সহজতর। পাশাপাশি রয়েছে পাসপোর্ট অফিস। এখান থেকে ব্যাংকটির শাখা স্থানান্তর করা হলে দুর্ভোগ বাড়বে বিদেশ গমনেচ্ছুসহ প্রবাস ফেরতদের।
প্রসঙ্গত শুরু থেকেই টিটিসি প্রাঙ্গণে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক।