• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিঠাপুকুরে ভুয়া পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন উপজেলার রানীপুকুর স্কুল ও কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত সাকিবুল হাসান মানিকগঞ্জ জেলার পারুলিয়া দৌলতপুর এলাকার আনছার আলীর ছেলে। তিনি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় শাহ আবুল কাশেম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আব্দুল কাদের সুজনের পরিচয়ে পরীক্ষায় প্রক্সি দেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন বলেন, ‘পরীক্ষা চলাকালীন  কেন্দ্র পরিদর্শনে গিয়ে রানীপুকুর স্কুল ও কলেজ কেন্দ্রে একজন  পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। তখন কাগজপত্র যাচাই করে দেখা যায়, সাকিবুল হাসান পরীক্ষার্থী সেজে আব্দুল কাদের সুজন নামে একজন পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ