• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

সিসি নিউজ।। যথাযোগ্য মর্যাদাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পূষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

রাস্ট্রের পক্ষে প্রথমে শহিদ বেদীতে পূষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ সুপার মো. গোলাম সবুর, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভাষা শহিদ পরিবার বর্গ, জেলা পরিষদ, নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠন।

এরপর সুর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রভাতফেরি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হয়। সেখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় ভাষা শহিদদের প্রতি।

এদিকে সকাল থেকে জেলা তথ্য ও সম্প্রচার দপ্তরের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পোস্টার প্রর্দশনী, জেলা শিশু একাডেমী ও গণগ্রন্থাগারের আয়োজনে শিশুদের অংশ গ্রহণে চিত্রাংকন, রচনা ও ছড়া পাঠ এবং কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ভাষা সৈনিক পরিবারকে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। একই ভাবে জেলার অন্যান্য উপজেলায় সরকারি ভাবে পালিত হয়।

এদিকে সৈয়দপুরেও যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীয্যের মধ্যদিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন কর্তৃক দিবসের কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে “বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ অন্যতম নেতা অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক মেহেতাব উল হক কামাল, সহকারী শিক্ষক সায়লা সুলতানা, শিক্ষার্থী জাহিদ হাসান ও ফারিয়া আফাফ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই সেখানে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন। পরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত চিত্রাঙ্কন, ছড়া, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কলেজের শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইউএনও মুহাম্মদ ইসমাঈল।

এরপর সৈয়দপুর পৌরসভা ও থানা পুলিশ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রত্যূষেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরি সহকারে গিয়ে সৈয়দপুর সরকারি কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

এছাড়াও দিবসটিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর পক্ষ থেকে পৃথক পৃথক আলোচনা সভা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ