• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের থেকে বড় রেল কারখানা রাজবাড়ীতে করা হবে: রেলমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক।। রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রাজবাড়ীতে ১০৫ একর জায়গার ওপরে রেলের কারখানা নির্মাণ করা হবে। যেটা সৈয়দপুরের কারখানা থেকেও বড়। এখানে রিপেয়ারিং মেইনটেন্যান্স ও বগি তৈরির কারখানাও করা হবে।’

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে রাজবাড়ী স্টেশনে পৌঁছান রেলমন্ত্রী। পরে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

এ সময় জিল্লুল হাকিম বলেন, ‘রেল হলো সব চেয়ে সস্তা পরিবহন। মালামাল পরিবহনে রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল পৌঁছে দেওয়া হবে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেনের সংযোগ দেওয়া হবে। রেলের সম্প্রসারণের জন‍্য প্রচুর কোচ ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে।’

রেলমন্ত্রীর পরিদর্শনের সময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ