• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ইএসডিওর উদ্যোগে তিন শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা 

সিসি নিউজ।। নীলফামারীতে ইএসডিও -প্রবীণ কর্মসূচির মাধ্যমে তিন শতাধিক রোগীর বিনামূল্যে  চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে ৩০ জন রোগীর ছানি অপারেশন করা হয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)  ও দাতা সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর উদ্যোগে নীলফামারি সদর উপজেলার চাপরা সরমজানি ইউনিয়ন পরিষদ  কার্যালয়ে দিনব্যাপী চক্ষু ক্যাম্প  অনুষ্ঠিত হয়।
ইএসডিও নীলফামারী জোনাল ম্যানেজার মো: লোকমান হোসাইনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং চাপরা সরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আলহাজ্ব জাহাঙ্গীর আলম শাহ, ইএসডিও প্রধান কার্যালয়ের ডিপিসি ও  প্রবীণ কর্মসূচির ফোকাল পারসন স্বপন কুমার সাহা, এপিসি কৃষ্ণ কুমার রায়, সদর উপজেলা এরিয়া ম্যানেজার  মোঃ আইয়ুব আলী, প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি খন্দকার ওবাইদুর রহমান, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার  মোঃ আব্দুল মোমেন, সমৃদ্ধি কর্মসূচির ইপিসি আব্দুল লতিফ, ইএসডিও শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতালে ডিজিএম  মোঃ জাকির হোসেন,  প্রোগ্রাম কোঅর্ডিনেটর  মোঃ আহাদুজ্জামান।
চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতালে ডাক্তার মোঃ শফিউল হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দপুর মরিয়ম চক্ষু  হাসপাতাল।
প্রবীণ কর্মসূচির মাধ্যমে চক্ষু  ক্যাম্পে তিন শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং ৩০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ