• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় দুই মাদকসেবী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চৌকস সদস্যদের হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।

গ্রেফতার দুই মাদকসেবী হলেন উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের দেউলগাঁও জুগী পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৬০) ও আজাদ আলীর ছেলে বাদশা মিয়া (৪০)। এসময় তাদের কাছে ১০ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিমের সদস্যরা ঐ এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: হাসিবুল হাসান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা শেষে রবিবার দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, আটক দুইজনকে মাদক সেবনের দায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা চান এই ইউএনও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ