• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীর কৃতি সন্তান পারভেজ রানা রাষ্ট্রপতির পুলিশ পদকের জন্য মনোনিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। সাহসিকতা, বীরত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেতে মনোনিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি’র শ্রী হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা. নুরুল ইসলামের গর্বিত সন্তান পারভেজ রানা।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম নেয়ার পর নিজ হাতে কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সেই অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি ও প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পি.পি.এম) সাহসিকতা পদক পাবেন ফুলবাড়ীর এই কৃতি সন্তান।
র‍্যাব-১ এর সহকারি পুলিশ সুপার পারভেজ রানা বলেন, পদক পাওয়ার কথা শুনে অনেক আনন্দিত লাগছে। এটি আমার কর্মের স্বীকৃতি। এজন্য আমি অনুপ্রাণিত ও উৎসাহিত। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, র‍্যাবের মহাপরিচালক ও অন্যান্য সিনিয়র কর্মকর্তা সহ যারা আমাকে বিবেচনা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, দায়িত্ব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত হয়নি। সবসময় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অবিচল ছিলাম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সদা সচেষ্ট থাকব।
তার এই পদক পাওয়ার বিষয়টি প্রকাশ হলে পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকার সুধী সমাজ তাকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ