• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে মাদক কারবার ও পর্নোগ্রাফির অভিযোগে আটক-৬

জয়পুরহাট প্রতিনিধি।। মাদক কারবার ও পর্নোগ্রাফির সাথে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ৬ জনকে আটক করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ভোর রাত থেকে ২৪ ঘন্টার অভিযানে জেলা সদর ও আক্কেলপুর এবং নওগাাঁর ধামুইরহাট উপজেলা থেকে সংশ্লিষ্ট অপরাধের মালামালসহ তাদের আটক করা হয় বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এসব তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব সদস্যরা জয়পুরহাট সদর উপজেলার জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। আটকরা হলেন একই উপজেলার ভিটি গ্রামের আব্দুর রহিমের ছেলে মিনহাজুল ইসলাম (২৬), খাঁপাড়া গ্রামের ফজলু মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও জামালপুর কালীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে আসলাম হোসেন(৪৫)।

র‌্যাবের অপর এক অভিযানিক দলের সদস্যরা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম বুলবুলকে (৪০) আটক করা হয়। বুলবুল একই উপজেলার জালালপুর গ্রামের মৃত তমেজ উদ্দিন মন্ডলের ছেলে।

এ দিকে জয়পুরহাট র‌্যাব সদস্যদের আরো এক অভিযানে পার্শ্ববর্তী নওগাঁর ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার অভিযোগে ৩ যুবককে আটক করা হয়। আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২২), দোগাছি গ্রামের আবু হানিফের ছেলে সিফাত হোসেন (১৮) ও নওগাঁর ধামুইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকারের ছেলে নিত্য সরকার (২৪)।

পরবর্তীতে আটককৃতদের সংশ্লিষ্ট থানাগুলিতে সোপর্দসহ মামলা করা হয় বলেও জানান স্থানীয় র‌্যাব ক্যাম্প অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ