• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলওয়ে পুলিশ লাইনে স্মৃতিস্তম্ভ সদাজাগ্রত উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ সদাজাগ্রত স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রেলওয়ে জেলা পুলিশ লাইনে ওই স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়। সকালে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে সদাজাগ্রত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। এর আগে স্মৃতিস্মম্ভের ফলক উন্মোচন করা হয়। পরে সেখানে বিশেষ মোনাজাত করা হয়েছে। সদাজাগ্রত স্মৃতিস্তম্ভটি উদ্বোধনকালে সৈয়দপুরে রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মমতাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার, পরিদর্শন রিজার্ভ পুলিশ (সদর) খবির উদ্দিন, সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম, পরিদর্শক (ডিবি) আবু সাইদ আকন্দ, রিজার্ভ পরিদর্শক হেলাল উদ্দিন, ওসি (ওয়াচ) মো. হাবিবুল আলম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার ফরহাত আহমেদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে পুলিশ সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করেন। আর এ জন্য বারবার পুলিশ সদস্যকে দেশের জন্য জীবন উৎসর্গ করতে হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও পুলিশবাহিনীর অসামান্য অবদান রয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানিবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়েছিল পুলিশ। রেলওয়ে জেলা পুলিশের স্মৃতিস্তম্ভটি সকল শহীদ পুলিশ সদস্যের স্মৃতি ধারণ করবে। আজ ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে এর প্রাক্কালে আমরা সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে স্মৃতিস্তম্ভটি স্থাপন করতে পারলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ