• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রুমির স্মরণে বই বিনিময় উৎসবে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রয়াত সৃজনশীল লেখক তানভির ফুয়াদ রুমির স্মরণে শুক্রবার দিনব্যাপী বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে অফিসার্স ক্লাব চত্ত্বরে ওই উৎসবের আয়োজন করে ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতি। রুয়েটের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী রুমির বাড়ি সৈয়দপুর শহরের আতিয়ার কলোনীতে।

ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রেজওয়ান হাবিব রাফসান জানান, ২০২১ সালে রুমি সৈয়দপুর শহরে আয়োজন করেছিল বই বিনিময় উৎসব। আজ সে বেঁচে নেই। প্রতি বছর তরুণ সৃজনশীল লেখক রুমির এ উৎসব পালনের মাধ্যমে তাঁর স্মৃতিচারণ করা হবে।

সমিতির সাধারণ সম্পাদক ফাহমিদুল আলম ফাহিম জানান, এবারের বই বিনিময় উৎসবে ৪৫০ জন শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ বই বিনিময় হয়েছে। তিনি বলেন, এ বছর রুমির তিনটি বই প্রকাশ পেয়েছে জাতীয় বই মেলায়।

বই বিনিময় উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, লেখিকা লিপিকা লিপি, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, দৈনিক প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, আজকের পত্রিকা নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহমেদ টুটুল, ছাত্রলীগ নেতা বাশির আহমেদ।

এ সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন নবীউজ্জামান রবিন, আসাদুজ্জামান আসাদ, আবদুর রউফ, আব্দুর রহমান প্রমুখ। উৎসবে ভলান্টিয়ার হিসেবে বইগুলো সংগ্রহ ও প্রদানের সহযোগিতা করেন সাকিব হাসান, মোঃ জুয়েল, ইসমামুল আলম ইসমাম, রাকিকুল হাসান রাসু, ফরহাদ হোসেন, নুর ইসরাক, মুহিন মুনতাসীর, রিয়াদ হোসেন।

উল্লেখ্য যে, তানভির ফুয়াদ রুমি ২০২৩ সালে রুয়েট হলে অকালে মৃত্যু বরন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ