• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে কিশোরী অপহরনের অভিযোগে যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি।। এক কিশোরীকে অপহরনের অভিযোগে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি এলাকা থেকে মানিক হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা। গত রাতে জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যরা কাশিয়াবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করেন। সেই সাথে সেখান থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। আটক মানিক সদর উপজেলার খাসপাহুনন্দা গ্রামের মামুনুর রশিদের ছেলে।

আজ সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারী ওই কিশোরী জয়পুরহাট সদর উপজেলার খাস পাহুনন্দা গ্রামের নিজ বাড়ি থেকে বেড়ানোর কথা বলে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া না গেলে মেয়েটির বাবা জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাড়ী এলাকা হতে ভিকটিম উদ্ধার ও অপহরণকারী মানিককে আটক করতে সক্ষম হয়। পওে আজ ভোর রাতে জয়পুরহাট সদর থানায় অভিযুক্ত মানিককে হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ