• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের দুই যুগে পদার্পণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে শহরের আতিয়ার কলোনীতে অবস্থিত সংগঠনটির  সামনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব  ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ- সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রকাশনা ও প্রচার সম্পাদক রেজা মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহী, তথ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, পাঠাগার সম্পাদক শামীম সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ রায়, কার্যনির্বাহী সদস্য মালেকুজ্জামান সবুজ,  মোস্তাফিজুুর রহমান মিলন, তৌহিদুল ইসলাম সুজন ও মাহমুদ হাসান, জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু, সদস্য আব্দুল মালেক, মোছা: শান্তা প্রমূখ। প্রতিযোগিতায়  উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (৮ মার্চ)  র‍্যালী, চিত্র ও চারুকর্ম প্রদর্শণী, সাংস্কৃতিকসহ সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দিবেন প্রধান অতিথি জাতীয় সংসদের নীলফামারী-৪ আসনের সাংসদ আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ