• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জুয়া খেলার অপরাধে খানসামায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। তাস দিয়ে জুয়া খেলার অপরাধে দিনাজপুরের খানসামায় আটক ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ভ্রাম্যমান আদালতে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন।

আটক ৪ জুয়ারু হলেন উপজেলার দুবলিয়া বাড়াই পাড়ার প্রদীপ কর (৫৫) ও একই এলাকার হীরেন রায় (৪৫), আংগারপাড়া গ্রামের রাশেদ শাহা (৫০) এবং পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বড়দহ এলাকার নজরুল ইসলাম (২৫)।

শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াই পাড়া এলাকায় বাঁশ ঝাড় থেকে এসআই তসির উদ্দিনসহ থানা পুলিশ সদস্যরা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জুয়ারুকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তাজ উদ্দিন বলেন, মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে আমরা সর্বদা সজাগ আছি। এটি বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে সকল পেশার মানুষের সহযোগিতা চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ