• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রেল লাইনের দুই পাশের পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে লাইনের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা পাঁচ শতাধিক দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে। রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ ওই সব দোকানপাট উচ্ছেদ করে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সৈয়দপুর রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) সদস্য ও প্রকৌশল বিভাগের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
দীর্ঘদিন যাবৎ রেলওয়ে লাইনের দুই পাশে অবৈধভাবে কামার, টেইলার্স, হোটেল, লেপ-তোষক, তৈজসপত্র, জুয়েলার্সসহ নানা রকম দোকানপাট গড়ে তোলা হয়েছে। যদিও রেলওয়ে লাইন থেকে ২০ ফুটের মধ্যে কোন রকম অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ অবৈধ। কিন্তু তারপরও ওই আইনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে গড়ে উঠেছে নানা রকম অবৈধ অবকাঠামো। আর রেলওয়ে কর্তৃপক্ষ বার বার উচ্ছেদ করলেও উচ্ছেদের কয়েক ঘন্টার মধ্যে রেলওয়ে লাইনের দুই পাশ আবারও পূর্বের অবস্থায় ফিরে যায়।
আজ রোববার অভিযানকালে শহরের দুই নম্বর রেলওয়ে ঘুন্টির অদূরে পাইকারী ফল মার্কেট থেকে শুরু হয়ে প্রধান ডাকঘর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রেলওয়ে লাইনের দুই পাশের পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা জানান, রেলওয়ে লাইনের দুই পাশের অবৈধ দোকানপাটের কারণে ট্রেন চালকেরা সিগন্যাল দেখার ক্ষেত্রে সমস্যা সম্মূখীন হচ্ছিল। এতে স্বাভাবিক ট্রেন চলাচল মারাত্বকভাবে বিঘ্নিত হচ্ছিল। তাই সুষ্ঠুভাবে ট্রেন চলাচলের সুবিধার্থে রেলওয়ে লাইনের দুই পাশের সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ