• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখায় গ্রাহক সেবাপক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

সিসি নিউজ।। শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার গ্রাহক সেবাপক্ষ (৩ মার্চ-১৭ মার্চ) -২০২৪ উপলক্ষে গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেলে শহরের শহীদ তুলশীরাম সড়কে ব্যাংকটির শাখা কার্যালয়ে “গ্রাহকের সন্তষ্টি ব্যাংকের প্রবৃদ্ধি” এই প্রতিপাদ্যকে নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু। বেসিক ব্যাংক লিমিটেড এর সহকারী মহাব্যবস্থাপক ও সৈয়দপুর শাখা প্রধান মো. আশরাফুল আলম সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আতিয়ার রহমান, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী এ জেড এম রেজওয়ানুল হক ও সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু বলেন, শিল্প ও ব্যবসা সমৃদ্ধ সৈয়দপুর হচ্ছে নীলফামারী জেলার প্রাণ। সৈয়দপুরের ব্যবসায়ীরা গোটা দেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকেন। এখানে অনেক আমদানি ও রপ্তানিকারক রয়েছেন। এখানকার শিল্পপতি ও ব্যবসায়ীরা অনেক মেধাবী, দক্ষ ও কৌশলী। আর বেসিক ব্যাংক হচ্ছে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন একটি ব্যাংক। এক সময় এ ব্যাংকটি সৈয়দপুর শাখা বিভিন্ন ঋণ সহায়তা দিয়ে অনেক উদ্যোক্তা সৃষ্টি করেছে। সেবার মনোভাব নিয়ে মূলতঃ ব্যাংকের আবির্ভাব ঘটে উল্লেখ করে তিনি ব্যাংকের সুনাম ধরে রাখতে যারা ব্যাংকের ঋণের যথার্থ ব্যবহার করেন, এমন ভাল গ্রাহককে খুঁজে নেয়ার আহবান জানান।

সভায় অন্যান্য বক্তারাও বেসিক ব্যাংক লিমিটেডের বিভিন্ন ভাল দিকগুলো তুলে ধরেন এবং সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বরোপ করেন। সেই সঙ্গে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন দিক নিদের্শনা ও পরামর্শ প্রদান করেন। এর আগে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের গ্রাহক সেবাপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। মতবিনিময় সভায় বেসিক ব্যাংকের সৈয়দপুর শাখার সকল পর্যায়ের শতাধিক গ্রাহক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯৯৫ সাল থেকে বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা গ্রাহকদের আমানত গ্রহন,ঋণ প্রদান, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স প্রদান, বিল পরিসেবা ও অনলাইন ব্যাংকিং সহ সকল ধরনের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ