• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেপটিক ট্যাংকের মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে একজনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের পীরগাছায় সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৩৫) উপজেলার তাম্বুলপুর কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টার পর ১৫ ফুট মাটির নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়ায় সাইয়েদুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং স্ল্যাব বসানোর জন্য গর্ত খুঁজছিলেন। দুপুর ২টার দিকে আকস্মিক মাটি ধসে চাপা পড়েন তাঁরা।

এ সময় এলাকাবাসী ওপরে থাকা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুইটি টিম দেড় ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ ফুট মাটির নিচ থেকে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় পীরগাছা থানা-পুলিশ তাদের সহায়তা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপপরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ