• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলা থেকে পুলিশ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

সিসি নিউজ।। ২৮ অক্টোবর ঢাকার পল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) নীলফামারীর ডিমলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

আজ নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. গোলাম সবুর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম।

এতে জানানো হয়, ডিমলা উপজেলা শহরের বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আলমগীর হোসেন ঘটনার দিন প্রত্যক্ষভাবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। যা বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও সিসি ফুটেজে তার সম্পৃক্ততা ধরা পড়ে।

তিনি পল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। ঘটনার পর থেকে নিজেকে আড়াল করতে এলাকায় সব সময় মাস্ক পরিধান করে চলাফেরা করতেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আলমগীর।

এ সময় পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ডিবি ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিমলা থানা-পুলিশ অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলমগীর হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ