• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুপুরে স্বামীর সঙ্গে ঝগড়া, বিকালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়েনের দক্ষিণ নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকায় গৃহবধূর শ্বশুর বাড়ির নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালমা একই এলাকার মতিউল আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে সৈয়দপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঋণগ্রস্ত হওয়ার কারণে পরিবারে অভাব-অনটন ও কলহ লেগে থাকত। ওইদিন দুপুরেও স্ত্রীর সাথে ঝগড়া করে বাইরে চলে যান স্বামী মতিউল আলম। পরে বিকালে ঘরের ভিতরে সালমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ওসি শাহা আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আত্মহত্যা নাকি হত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ