• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বীরগঞ্জে দুই ডায়ানগষ্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুর বীরগঞ্জের ২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে স্বাস্থ্য সেবার অনিয়ম থাকায় ৪০ হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার ( ৫ মার্চ) দুপুরের দিকে বীরগঞ্জ পৌর শহরের আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত পেশেন্ট কেয়ার প্রাইভেট হাসপাতাল ও মা-শিশু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ক্লিনিকটির ভেতরে রোগী থাকার পরেও বাইরে থেকে তালা বন্ধ করে দেয়া এবং ডাক্তার না থাকলেও তার নাম ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে মা-শিশু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। ক্লিনিকে থাকা প্রসূতি মাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়। পেশেন্ট কেয়ার প্রাইভেট হাসপাতালের কাগজপত্র থাকলেও হালনাগাদ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি।

অভিযানে নেতৃত্বদানকারী দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ক্লিনিক গুলোতে রোগী ভর্তি করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি, স্বাস্থ্যসেবার পরিবেশ নেই ও ২৪ ঘণ্টায় কর্তব্যরত একজন ডাক্তার থাকার কথা থাকলেও ক্লিনিকে তা পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে এই অর্থদণ্ড এবং সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মহসিন আলী, সেনেটারী ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য অভিযানের সময় উপস্থিত ছিলেন। উৎস: বিডি জার্নাল


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ