
সিসি নিউজ।। নানা আয়োজনের মধ্য দিয়ে দুই যুগে পদার্পণ উৎসব পালন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। গতকাল শুক্রবার দিনব্যাপী এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, চিত্র ও চারুকলা প্রদর্শণী, বই প্রদর্শণী, নিপাট আড্ডা, আলোচনাসভা, দিবসটি উপলক্ষে ওই প্রতিষ্ঠান চত্বরে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণী, আনন্দ শোভাযাত্র, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরুতেই কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি উৎসব উদযাপন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু। সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কার্যকরী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মাহমুদ ও সৈয়দপুর সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহান ঐশির যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি সারোয়ার রহমান, সদস্য গোলাম রুবায়েত মিন্টু প্রমূখ। আলোচনাসভা শেষে সতীর্থের সদস্য কামরুজ্জামান শওনের নের্তৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঝেই চিত্রাঙ্কন ও চারুকলা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।