• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ও পৌর প্রশাসনের অবহেলার কারণে ১৫টি ওয়ার্ডের প্রায় ১১০ কিলোমিটার পাকা রাস্তার বেহাল অবস্থা। এর মধ্যে তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার শেরে বাংলা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে স্থানীয় বাসিন্দাদের অসহনীয় কষ্ট হয়।  এলাকাবাসীর দাবি, তাঁরা দীর্ঘ দিন থেকে পৌর মেয়রের কাছে এ সড়ক উন্নয়নে দাবি জানিয়ে আসছেন। কিন্তু পৌর মেয়র সড়কটির সংস্কার করেননি। তাই ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করছেন তাঁরা।
মঙ্গলবার সরেজমিনে ওই সড়কের গোলাহাট এলাকায়  গিয়ে দেখা যায়, পিকআপে করে আনা হচ্ছে ইটের খোয়া, বালু আর মাটি। সড়কটির সৃষ্ট বড় বড় গর্তে কেউ খোয়া দিচ্ছেন, কেউ মাটি ভরাট করছেন আবার কেউ হাতুড়ি দিয়ে খোয়াগুলোকে সমান করছেন। সকলেই স্বেচ্ছাশ্রমে আপন মনে সড়ক সংস্কার কাজে মগ্ন। উদ্দেশ্যে পবিত্র রমজানে অন্তত পথচারী ও যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে।
রাস্তা সংস্কারের উদ্যোক্তা সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলু বলেন, আমরা দেখেছি এই রাস্তা কিভাবে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটি সংস্কারের  অভাবে সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী-শিক্ষকসহ সবার চলাচলে দুর্ভোগ বাড়ছে। দীর্ঘদিন ধরে পৌর মেয়রের কাছে এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছে। এ নিয়ে এলাকাবাসী মানবন্ধন, প্রতীকী অনশনের মতো আন্দোলনও করেছে। কিন্তু সড়কটি সংস্কার হয়নি। তাই আমি এলাকার মানুষকে একত্রিত করে রাস্তা সংস্কারের প্রস্তাব দিলে সবাই রাজি হয়ে যান। সবাই স্বেচ্ছাশ্রমে সামর্থনুযায়ী যতটুকু পারছি বড় বড় গর্ত ভরাটের চেষ্টা করছি মাত্র। যাতে করে অন্তত রমজান মাসে পথচারী ও যাত্রীরা যাতে আরামে যেতে পারে।
তিনি আরও জানান, যদি কারোর কাছে পরিত্যাক্ত খোয়া, মাটি বালু থাকে যেটা তাঁর কাজে আসছে না তা আমাকে জানালে নিজ উদ্যোগে নিয়ে এসে রাস্তার গর্তগুলো ভরাটে কাজে লাগাবো।
স্বেচ্ছাশ্রম দেওয়া রাজ, শাকিল, সামিউলসহ অন্যান্যরা বলেন, এলাকার বড় ভাই হিটলার চৌধুরীর ডাকে সারা দিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তা আমরা সংস্কার করছি। সোমবার সন্ধ্যা থেকে সংস্কার কাজ শুরু হলেও আরো কয়েকদিন চলবে এ কাজ বলে জানান তারা।
সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, বরাদ্দের জন্য আবেদেন করেছি। বরাদ্দ পেলেই দ্রুত রাস্তাগুলোর সংস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ