• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক দুই দিনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা বন্ধের মাধ্যমে সুন্দর এবং ঐক্যের সমাজ গঠনের লক্ষে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ওই ক্যম্পেইন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সমাপণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দুই দিনের (১৯ – ২০ মার্চ)  ক্যাম্পেইনের আয়োজন করে উন্নয়ন সংস্থা ইউএসএস এবং ইএসডিও। বুধবার সকালে ৬০ জন কিশোর-কিশোরীর অংশগ্রহনে বাইসাইকেল শোভাযত্রার মধ্যদিয়ে ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের সূচনা ঘটে। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বাল্যবিবাহের শিকার পাঁচ যুব নারী তাদের জীবনের কথা তুলে ধরেন। এর আগে প্রথম দিন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীীয় শীর্ষক উপস্থিত বক্তৃতায় অংশ নেয় ৩২ জন প্রতিযোগি। এছাড়াও আর্ট প্রদর্শণী, উন্নয়ন বিষয়ক নাটিকা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাপণী অনুষ্ঠানে  বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়। বাল্যবিবাহের শিকার হয়ে পরবর্তীতে পড়ালখা চালিয়ে যাওয়ায় পাঁচ যুব নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হকের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক তপন কুমার রায়, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অফ সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ, এ্যাসিসটেন্ট স্পনসরশীপ ম্যানেজার হাসিনুল কবির, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতিষ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটি, পারিবারিক বিরোধ নিরসন কমিটি এবং জন্ম নিবন্ধন কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, কাজী, ইমাম, পুরোহিত, অভিভাবক, কিশোর-কিশোরী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং এনজিও প্রতিনিধি।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর ডিভিশনাল কার্যালয়ের কমিউনিকেশন স্পেশালিস্ট বিপ্লাবী রানী রায় জানান, ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য নারীর প্রতি সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরা। যাতে করে শিশু ও যুবরা সচেতন হয় এবং নারীর প্রতি সহিসংতা বন্ধ করতে অবদান রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ