• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিসি নিউজ ডেস্ক।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

আজ মঙ্গলবার ভোর ৫টা ৫৬ মিনিটে প্রথমে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী এবং তারপর ভুটানের রাজা। পরে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তাঁরা। এ সময় বেজে ওঠে বিউগল। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।  উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ