• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিসি নিউজ।। সারাদেশে মতো নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, মসজিদ,মন্দির,গীর্জা, প্যাগোডায় ও অন্যান্য উপসানলয়ে বিশেষ প্রার্থনা, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি,বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান,স্কাউটস, রোভার স্কাউটস,গার্লস গাইড,কাবদল, রেড ক্রিসেন্ট সদস্য,শিশু কিশোর সংগঠনসমূহের সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অভিবাদন মঞ্চে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম উপস্থিত ছিলেন। এরপর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারি কমিশনার মো. আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ