• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জিংক সমৃদ্ধ ফসলের চাষাবাদ সম্প্রসারণে কর্মশালা

সিসি নিউজ।। নীলফামারীতে জিংক সমৃদ্ধ ফসলের চাষাবাদ সম্প্রসারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শহরের আরডিআরএস বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হারভেস্ট প্লাসের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্মশালার আয়োজন করে। কর্মশালা পরিচালনা করেন আরডিআরএস বাংলাদেশের কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক টিম লিডার ড. এ, কে, এম সালাহ্ উদ্দিন।

এসময় বক্তৃতা দেন সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজ্জাম্মেল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আকতারুল ইসলাম।

আরডিআরএস বাংলাদেশের কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক টিম লিডার ড. এ, কে, এম সালাহ্ উদ্দিন জানান, জিংক সমৃদ্ধ ফসল সম্প্রসারণে দাতা সংস্থা হারভেস্ট প্লাসের সহযোগিতায় কাজ করছে আরডিআরএস বাংলাদেশ। এর মাধ্যমে বালিকা. দুঃস্থ নারী এবং পাঁচ বছরের নিচের শিশুর জিংকের ঘাটতি পূরণ হবে। এজন্য নীলফামারী জেলায় ৭৫ জন নারী কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪, ৮৪ এবং ১০০ জাতের ৫৩০ কেজি বীজ প্রদান করা হয়েছে। যা দিয়ে ৮২ একর জমিতে ধানের আবাদে ১০৫ মেট্রিকটন সার্টিফাইড বীজ উৎপাদন সম্ভব হবে। কর্মশালায় জেলার নীতি নির্ধারণী এবং প্রভাবশালী স্বার্থসংশ্লিষ্ট পর্যায়ের ২৫ জন অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ