• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে অল ইন ওয়ান সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সিসি নিউজ।। পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল নয়টায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে মাঠে এক হাজার মানুষকে ওই খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ।
“অল ইন ওয়ান ৮৯’ সংগঠনের আহবায়ক ও সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব জি এম কামরুল হাসান শামীম।
“অল ইন ওয়ান ৮৯’ সংগঠনের সদস্য কথাসাহিত্যিক আকমল সরকার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু প্রমুখ।
অনুষ্ঠানের সৈয়দপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত এক হাজার মানুষের প্রত্যেককে ১০ কেজি চাল, দুই কেজি মশুর ডাল, এক কেজি ছোলা, দুই লিটার সয়াবিন তেল ও নগদ দুই শত টাকা প্রদান করা হয়েছে।
ওই দিন বিতরণ অনুষ্ঠানের অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অল ইন ওয়ান ’৮৯ সংগঠনটি হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ১৯৮৯ সালের শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায়, গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নানা রকম কর্মসূচি পালন করে আসছে। এ সবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার সামগ্রী, শীতবস্ত্র ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন গাছের চারা বিতরণ প্রভূতি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ