• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াল এয়ার এ্যাস্ট্রা

সিসি নিউজ।। আসন্ন ঈদ সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াল বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। আজ সোমবার (১ এপ্রিল) থেকে এই রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।

এয়ার এ্যাস্ট্রার উপব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে সৈয়দপুর রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭ টা ১০, বেলা ২টা ৫, বিকেল ৫টা ১৫ এবং রাত ৮টা ৫ মিনিটে, সৈয়দপুর থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮টা ৪০, বেলা ৩টা ৩৫, সন্ধ্যা ৬টা ৪৫ এবং রাত ৯টা ৩৫ মিনিটে।

সৈয়দপুরের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি ও সিলেট রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। যাত্রীরা ফ্লাইট টিকিট এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন ট্রাভেল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন। এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ