• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ৩৩ বছর বয়সী যুবকের আত্মহত্যা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। গলায় মাফলার পেঁচিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ফেরদৌস হোসেন নামে ৩৩ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছেন।

মৃত ফেরদৌস খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাছেদ আলীর ছেলে।

সোমবার (১ এপ্রিল) সকালে সাড়ে ১১ টার দিকে নিহতের বাড়িতে এঘটনা ঘটে।

এ বিষয়ে ৫নং ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, মৃত ফেরদৌস হোসেন ১৪ বছর বয়স থেকেই মানসিক সমস্যার রোগী ছিলেন। দীর্ঘ দিন ধরে চিকিৎসা করার পরেও শারীরিক অবস্থার পরিবর্তন ঘটেনি। এই সমস্যার কারণে প্রায় সময়ই সে আত্মহত্যার চেষ্টা করছিল বলে জানান পরিবারের লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ