• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জুমাতুল বিদায় সৈয়দপুরের মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়

সিসি নিউজ।। পবিত্র রমজানের জুমাতুল বিদায় আজ সারাদেশের ন্যায় সৈয়দপুরে মসজিদে মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। যথাযোগ্য মর্যাদায় রমজানের শেষ জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার নামাজ আদায় করতে সৈয়দপুরের মসজিদগুলোতে মুসল্লিদের তিল ধরার ঠাই ছিল না।

মসজিদগুলোতে স্থান সংকুলান না হওয়ায় রাস্তার ওপর শত শত মুসল্লি জায়নামাজ, কাগজ পলিথিন, মাদুর বিছিয়ে জুমার নামাজ আদায় করেন।

এছাড়া রমজানের শেষ জুমায় পবিত্র মসজিদুল আকসার সংরক্ষণ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশে আল-কুদস দিবস পালিত হয়।

জুমার নামাজের খুৎবায় ইমাম ও খতিবগণ যাকাত, সদাকাতুল ফিতর, লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও জরুরি মাসলা-মাসায়েল সম্পর্কে বিশেষ বয়ান করেন। এছাড়া নামাজ শেষে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলি সেনাদের মুসলিম শিশু নারী পুরুষ হত্যাযজ্ঞ এবং ভারতে মুসলিম নিপীড়ন মাদরাসা বন্ধের প্রতিবাদে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে দেশ, জাতি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মাহে রমজানের খায়ের বরকত ও নৈকট্য লাভে সর্বস্তরের মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। ইসলামী বিধান অনুযায়ী ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে পবিত্র জুমাতুল বিদার নামাজের গুরুত্ব অনেক। রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত আরো বেশি হওয়ায় মুসল্লিরা বিশেষ গুরুত্বের সঙ্গে আদায় করেন এ নামাজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ