• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় আগুনে ১৬ পরিবারের বসতভিটা পুড়ে ছাই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। আগুনে পুড়ে নি:স্ব হয়ে গেছে দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ১৬ দরিদ্র পরিবার।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় ঝাপুপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ড এর সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার বাবলুর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নিমিষেই বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। পরে খানসামা ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ১৬ টি দরিদ্র পরিবারের আশ্রয়স্থল বাড়ি, নগদ টাকা, উৎপাদিত বিভিন্ন ফসল, পাঠ্য বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মিলে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক হয়ে।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহসহ অনেকে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কমল রায় বলেন, আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যেকোনো অগ্নিকাণ্ড রোধে সকলকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ