• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সানফ্লাওয়ের স্কুল এন্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ জালাল উদ্দিনের ইন্তেকাল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মুন্সিপাড়া খেজুরবাগ এলাকার বাসিন্দা মোঃ জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আজ শনিবার  সকাল সাড়ে ৮ টার দিকে রংপুর  মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত  নানান রোগে ভুগছিলেন। জালাল উদ্দীন ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার সাবেক উপাধ্যক্ষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাযা বাদ আছর খেজুরবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে খেজুরবাগ কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে বেলা সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত তার মরদেহ সানফ্লাওয়ার কলেজ চত্ত্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
গুণী এ শিক্ষকের মৃত্যুতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা  পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান, অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক ফারুক আহমদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ লায়ন জাবেদ আলী শেখ টিটু,  সহকারী শিক্ষক রেজা মাহমুদ, কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল হক সৈয়দপুর পৌর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুল ইসলাম মিন্টু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, জসিম উদ্দীন, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য লায়ন আতাহার হোসেন বাদশা, কাজী মানিক আলম, আবু নাসের বাবু চৌধুরী, মো: মশিউর রহমান বেলাল, গোলাম মোহাব্বত, গোলাম রুবায়েত মিন্টুসহ ওই  প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ