• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় হাফেজিয়া, কওমী ও আলিয়া মাদ্রাসার ১১৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন/কেরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দিনব্যাপী পাকেরহাট গণগ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার চত্বরে এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মানী ও ক্রেস্ট বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহয়ের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী। এই অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ নেওয়াজ টেংকু, পাকেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যক্ষ হাফেজ মাওলানা মো: ওসমান গণি, জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, পাকেরহাট গণগ্রন্থাগারের সভাপতি রাশেদ মিলন ও সাধারন সম্পাদক এড.আসাদুজ্জামান শাহ, গণগ্রন্থাগারের সদস্যবৃন্দ ও প্রমুখ।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৩৭টি প্রতিষ্ঠানের ১১৭ জন শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। তিন ক্যাটাগরীতে বিজয়ী ৯ জনকে সম্মানী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, কুরআন তেলাওয়াত, অধ্যয়ন ও কুরআনের বিধি-বিধান অনুশীলনে যুবসমাজকে অনুপ্রাণিত করা এবং বিশ্ববাসীর কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে ইসলামের সুমহান শিক্ষা অর্জনে তরুণ সমাজ অনেক বেশি অনুপ্রাণিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ