• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু

সিসি নিউজ ডেস্ক।। রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চের (মসজিদের ঘাটে) এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজারচর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ দুই শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।’

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান জানান, যারা নিখোঁজ হয়েছিল, তারা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং চারঘাট নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। এটি দুর্গম চর হওয়ায় ডুবুরি দলের পৌঁছাতে একটু সময় লেগেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

এ বিষয়ে চারঘাট নৌ পুলিশের পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ