• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাইয়ের লাশ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু দুই ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে একজনের এবং গতকাল শনিবার একই সময়ে আরেক ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো সোহম বড়ুয়া (১১) ও আপন বড়ুয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের পূর্ব বড়ুয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ঈদের আগের দিন সোহমের জ্যাঠাত ভাই আপন বড়ুয়া ঈদ ও নববর্ষের ছুটিতে পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরীর বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের বাড়িতে থাকা সোহমের সঙ্গে গতকাল দুপুরে ঘরের পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে যায় আপন। গোসলের একপর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে খোঁজ চালায়। পরে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনে খবর দিলে চট্টগ্রাম নগর থেকে ডুবুরি এসে অভিযান চালায়।

স্থানীয় শিক্ষক অর্পণ বড়ুয়া বলেন, ‘সোহম স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ও আপন চট্টগ্রাম নগরের একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।’

এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, ‘খবর পেয়ে চট্টগ্রাম নগরের ফায়ার সার্ভিসের ডুবুরিকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালায়। পাশাপাশি কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দলও নদীতে নামে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত করলেও নৌ বাহিনীর ডুবুরি দল পরে গতকাল আপনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ রোববার দুপুরে একই দল সোহমের লাশও উদ্ধার করেছে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ