• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ঘোষনার মধ্য দিয়ে এই শুরু হয়। পরে স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজ উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রতন কুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে তাদের পালিত বিভিন্ন উন্নত জাতের ঘোড়া,গরু, ছাগল, ভেড়া, কবুতর, খরগোস, পাখি সহ বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ