• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দুই প্রতিষ্ঠান প্রধানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের দুইজন প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত দুইজন প্রধান শিক্ষক হলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম শেখ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজমুল হুদা বাবলা।
গতকাল রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে সৈয়দপুর উপজেলা স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য দেন মো. কাইউম শেখ ও নজমুল হুদা বাবলা।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, পোড়ারহাট সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সুপার মোজাম্মেল হোসাইন, সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমএ) এর অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদ, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বোতলাগাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দীপা রায় চৌধুরী, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা স্কুল কলেজ, মাদ্রাসা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সকল সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ