• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বড়ঘাট বাজারের অদূরে তল্লাশী চালিয়ে এসব ফেন্সিডিল জব্দ ও তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক আটক করে।

ওই দুই মাদক কারবারী হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার শিংগিমারী গ্রামের মো. জোনাব আলীর ছেলে মো. হাফিজুল ইসলাম (২৮) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (২৫)। তারা পেশাদার মাদক কারবারী বলে জানায় পুলিশ। এ ঘটনায় জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম জানান, ইজিবাইকটির পিছনের সিটের পা রাখার জায়গার নিচে বিশেষভাবে প্লেন সিট দিয়ে তৈরি করা বক্সের ভেতরে রাখা ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যা বিক্রয়ের উদ্যেশ্যে নেওয়া হচ্ছিল। এসময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ