• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে উদীচীর প্রতিবাদী লালন সন্ধ্যা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিবাদী লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ৭টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লাব চত্বরে ওই লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উদীচী সৈয়দপুর শাখা ওই লালন সন্ধ্যার আয়োজন করে।
লালন সন্ধ্যা শুরুর প্রারম্ভে সেখানে লালন ফকিরের জীবন কাহিনীর ওপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেণ নীলফামারী  সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জুয়েল মিয়া, সংগঠনের সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু ও শেখ রোবায়েতুর রহমান রোবায়েত প্রমুখ।
পরে প্রতিবাদী লালন সন্ধ্যায় সংগঠনের কোষাধ্যক্ষ মো. শরীফ হোসেন মৃধার নেতৃত্বে  এবং  সাহিত্য সম্পাদক রাজিয়া সুলতানা ফারহানা উপস্থাপনায় উদীচী সৈয়দপুরের সদস্য-সদস্যরা বিভিন্ন লালন সঙ্গীত পরিবেশন করেন ।
শহরের নানা বয়সী বিপুল সংখ্যক দর্শক ও শ্রোতা উপস্থিত থেকে প্রতিবাদী লালন সন্ধ্যা অনুষ্ঠানটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ