সিসি নিউজ।। সৈয়দপুরে জিপিএ-৫ না পাওয়ায় রাফসান জানি এমিল (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার বাঙালীপুর নিজপাড়ায় এ ঘটনা ঘটে। রাফসান রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, এ বছর স্থানীয় লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাফসার।
পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু রোববার প্রকাশিত ফলাফলে জিপিএ ৪ দশমিক ৮৯ পয়েন্ট আসায় কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে সে ঘরের গলায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।