• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৭০ শিক্ষার্থী 

সিসি নিউজ।। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে জিপিএ -৫ পেয়েছে ৫৭০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৪৭ জন, মানবিকে ৮জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫জন। আজ রোববার প্রকশিত দিনাজপুর বোর্ডের ফলাফল হতে এ তথ্য জানা যায়।

উপজেলায়  জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬৫ জন।

আর ১৬৪ জন জিপিএ-৫ পেয়েছে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কর্তৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৩৮৪ জন পরীক্ষার মধ্যে ১৬৪ জন পেয়েছেন জিপিএ-৫। এর মধ্যে বিজ্ঞানে ১৫৫ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন এবং মানবিকে ১জন।

উপজেলা জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ তৃতীয় অবস্থানে রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটির  শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পেয়েছেন জিপিএ-৫।

২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন জিপিএ-৫ পেয়ে উপজেলা চতুর্থ স্থানে রয়েছে সৈয়দপুর আল-ফারুক একাডেমি। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞানে ৩৯ জন এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে তিনজন করে পরীক্ষার্থী পেয়েছেন জিপিএ -৫।

আর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন পরীক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৩৩জন এবং মানবিকে ৪ জন।

ষষ্ঠ অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এখানকার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে দুই বিভাগে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ৩২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে দুইজন পরীক্ষার্থী রয়েছেন।

এছাড়াও উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগের ৮জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ৬জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৫জন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ৫জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ৩জন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩জন, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ২জন, বাংলাদেশ রেলওয়ে উচ্চ  বিদ্যালয়ের ২জন, চওড়া উচ্চ বিদ্যালয়ের ২জন এবং বাংলাদেশ বিদ্যূৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, বোতলাগাড়ী আদর্শ নিকেতন, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ