• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে কৃষকের মাঝে অর্ধেক মূল্যে কৃষি যন্ত্র বিতরণ শুরু

সিসি নিউজ।। নীলফামারী জেলায় অর্ধেক মূল্যে ২১ কৃষক পাবেন কৃষি যন্ত্র (কম্বাইন হারভেস্টার)। কৃষি মন্ত্রনালয়ের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে রামনগর ইউনিয়নের কৃষক হামিদুল ইসলামের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। এসময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, ৩০ লাখ ৫০ হাজার টাকা দামের এই কৃষি যন্ত্র সুবিধাভোগী কৃষকরা ভূতর্কী মূল্যে পাবেন ১৫ লাখ ২৫ হাজার টাকায়। এই যন্ত্র ব্যবহারে শ্রমিক সংকট কাটবে, অর্থ ও সময় সাশ্রয় হবে কৃষকের। পাশাপাশি এক যন্ত্র দিয়ে ধান কর্তন ও মাড়াই করা যাবে। এতে করে কমবে উৎপাদন খরচ।

জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে জেলায় ২১জন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হবে। যার মূল্য ছয় কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। ওই টাকার অর্ধেক পরিশোধ করবে সরকার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ