• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জীবন্ত প্রাণি দিয়ে প্রচারণার দায়ে চেয়ারম্যান প্রার্থীর অর্থদন্ড 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণি ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ফয়সাল দিদার দিপু নামে এক চেয়ারম্যান প্রার্থীকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ  আদেশ দেন। ফয়সাল দিদার দিপু নামে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, উল্লেখিত সময়ে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে ফয়সাল দিদার দিপু ঘোড়ার গাড়ীতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমান আদালতের একটি টিম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট  আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তার ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা  অনাদায়ে তাকে এক মাসের কারাদন্ড দেন। এ আদেশের পর অভিযুক্ত অর্থদন্ড পরিশোধ না করায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিকে এ খবর ছড়িয়ে পড়েলে ফয়সাল দিদারের কর্মী-সমর্থকরা সৈয়দপুর থানার সামনে সমবেত হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক আমিনুল ইসলাম বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনে প্রচারণায় অংশ নেন। ২০১৬ সালের নির্বাচনী আচারণ বিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নির্বাচনী আচারণ বিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ