• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়- নীলফামারীতে প্রধান বিচারপতি

সিসি নিউজ।। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়। তিনি বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহবান জানান।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় একথা বলেন তিনি।

প্রধান বিচারপতি আরো বলেন, মানুষের কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সাথে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে। মামলার জট কমাতে বিচারক সংকট দুরীকরণ এবং মামলার দীর্ঘসুত্রিতা কমিয়ে আনতে বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। সেখানে সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা, আরিফা ইয়াসমীন মুক্তা প্রমুখ।

এছাড়াও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সাধারন সম্পাদক এ্যাড, অক্ষয় কুমার রায়, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট কামরুজ্জামান শাসন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৩জুন এই ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণ কাজ সম্পন্ন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ