সিসি নিউজ।। ‘তামাক কোম্পানীর কুটকৌশল প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। পরে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা আকতার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন রায়, নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন।
বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন।