নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ।
‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিব এর প্রধান উপদেষ্ঠা এসএম সফিকুল আলম। বক্তৃতা দেন শিল্প মন্ত্রনালয়ের এনপিও গবেষণা কর্মকর্তা মো. আকিবুল হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, নাসিবের জেলা সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
নাসিবের জেলা সভাপতি আব্দুল মোমিন জানান, ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা অবহিতকরণ শীর্ষক প্রকল্পের উদ্যোগে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন পর্যায়ের ৯০জন উদ্যোক্তা অংশ নেন।