• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় মোখলেছুর রহমান ওরফে মুকুল চৌধুরী নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের বিমানবন্দর সড়কে অফিসার্স কলোনী (ফাইভ স্টার) মাঠের সামনে ওই দূর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি ঠাকুরগাঁও এর মধুরামপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত. কামরুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, মোখলেছুর রহমান ওরফে মুকুল চৌধুরী বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা’র গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলায় চান্দিয়ারপুল ব্র্যাঞ্চে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঘটনার দিন গতকাল বুধবার কর্মস্থল সাদুল্ল্যাপুর থেকে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন। তিনি বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একজন সাইকেল আরোহী তাঁর মোটরসাইকেলের সামনে পড়েন। এ সময় তিনি ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মারাত্মক দূর্ঘটনার শিকার হন। এতে তিনি মাথায় ও বাম চোখে গুরুতর আঘাত পান। এ সময় আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহতের লাশ সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ