• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পরিকল্পিত পরিবার গঠনে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

সিসি নিউজ।। ধর্মীয় প্রতিনিধি এবং স্টেকহোল্ডারদের সমন্বয়নে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিত করণ কর্মশালা শনিবার ইটাখোলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক এনামুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বক্তব্য দেন এতে।
ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক ওয়াজেদ আলী শাহ ফকিরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. রোখসানা বেগম।
কর্মশালায় জানানো হয়, ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। পরিকল্পিত পরিবার গঠনের ধর্মীয় নেতাদের গুরুত্ব অপরিসীম। এজন্য পরিকল্পিত পরিবার গঠনে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ