• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মানব পাচারের অভিযোগে ঢাকা থেকে চীনা দম্পতি গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তরা থেকে চীনে পাচারে জন্য জড়ো করা পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে খাগড়াছড়ির পুলিশ। গতকাল শনিবার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।

এ সময় পাচার চক্রের জিও সুইওয়ে (৩৪) নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তার স্ত্রী সুমি চাকমা হেলিকে ঢাকার বসুন্ধরা থেকে আটক করা হয়।

আজ রোববার খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই তরুণী। এই ঘটনায় পানছড়ি থানার দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্যে গতকাল শনিবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।’

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘ওই ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ দুই তরুণীসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার জিও সুইওয়েকে রোববার খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সুমি চাকমা হেলিকে রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ