সিসি নিউজ।। কাল মঙ্গলবার (১১ জুন) নীলফামারীর সৈয়দপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং মাধ্যমে ওই ঘোষনা করবেন। মুজিববর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ খাস জমি বস্তোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (৯ জুন) বিকেল সাড়ে তিনটায় সৈয়দপুর উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ওই প্রেস ব্রিফিংয়ের অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী জানান, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও ভূহিহীনও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে খাস জমি বস্তোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণ করে বরাদ্দের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে ১ম থেকে ৫ম ধাপের প্রথম পর্যায়ে উপজেলায় ৫২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
আর পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ের নির্মিত ১১০টি গৃহ মঙ্গলবার বেলা ১১টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ উপস্থিত থাকবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এ উপলক্ষে মঙ্গলবার সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে ইউএনও মো. নুর-ই- আলম সিদ্দিকী। এ সময় সৈয়দপুর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. আমিনুল ইসলাম ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।