• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে হাজারীহাট কলেজে বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের অবসরজনিত শিক্ষকদের বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজারীহাট স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. বাবর আলীর সঞ্চালনায় ওই বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, হাজারীহাট স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন কাজল, জ্যেষ্ঠ প্রভাষক মো. রফিকুল ইসলাম, খন্দকার শহীদুজ্জামান, কাজী মো. জিয়াউর রহমান, মো. আব্বাস আলী, আব্দুল মোকাদ্দেস সিদ্দিকী, মোছা. নার্গিস পারভীন, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল মতিন ও  মো. শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
শেষে প্রতিষ্ঠানটির অবসরজনিত বিদায়ী সহকারী শিক্ষক কমলেশ কুমার চক্রবর্তী ও অফিস সহায়ক আজিজুল ইসলামকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজ আহমেদসহ গত ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে জিপিএ -৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে  প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মায়েদেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ